একজন নেতার নেতৃত্ব শুধু তাঁর শক্তিতে নয়, বরং তাঁর ন্যায়বোধ আর মানসিকতায়। নেতা হয়ে ওঠেন তাঁর প্রজ্ঞায়, তাঁর আদর্শের মহিমায়। নেতা তো তিনিই যাকে অনেক অনেক দূর থেকেও ছোঁয়া যায়, অনুভব করা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের চিন্তা ভাবনার গণ্ডি পেরিয়ে এমন এক মোহনীয় অধ্যায়ে প্রবেশ করেছেন যা তাঁকে রূপ দিয়েছে অপ্রতিরোধ্য এক নেতায়।
নেতা তো তাঁকেই বলা যায় যিনি তাঁর কর্মীদেরকে বিপদে আগলে রাখেন, মানুষের বিপদে আগ বাড়িয়ে প্রবেশ করেন, মুখ ফুটে বলে ফেলেন, এ কষ্ট শুধু তোমার একার নয়। এ ব্যাথায় ব্যথিত আমিও কিংবা আমরা সবাই। অতি সম্প্রতি তিনটি ঘটনা আমাদের হৃদয়ে দাগ লাগিয়েছে, আমাদের মনে শত দুঃখের মাঝেও কিছুটা আশার আলো জাগিয়েছে।
যেখানে ক্ষমতা নয়, হৃদয় বড় হয়। যেখানে শাসন নয়, সেবাই মুখ্য হয়ে ওঠে। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি অসহায়দের আশ্রয়, অবহেলিতদের শক্তি হয়ে দাঁড়াতে চান।
নেতৃত্ব মানে শুধু স্লোগান দেওয়া নয়, দায়িত্ব নেওয়া। নেতা মানে শুধু ভাষণ নয়, নির্যাতিতের কাঁধে হাত রাখা।