রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

৫ দফা দাবিতে শেরপুরে বস্ত্র দোকানের কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি

মোঃমাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৫৯৯ এর অন্তর্ভুক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য […]

নিউজ ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ২১:৫৭

মোঃমাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৫৯৯ এর অন্তর্ভুক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এসময় তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সকল বস্ত্র দোকানে তারা কাজে যোগদান থেকে বিতরণ থাকবে। কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান ও হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের পূজা উপলক্ষে অনুরূপ বোনাস প্রদান , শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক

শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালিন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন এসময় অন্যান্যদের

মধ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দগণ বলেন, বিগত ১৬ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং বস্ত্র দোকান মালিক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সুরাহা করার আশ্বাস দেয়ার পরেও তাদের কোন দাবি মেনে নেয়নি শহরের বস্ত্র দোকান মালিকগণ।

তাই দীর্ঘদিন পর এসব দোকানের কর্মচারী শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। যদি তাদের দাবি মানা না হয় অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে এমনটাই হুঁশিয়ারি মানববন্ধন কর্মসূচিতে শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার, সহ-সভাপতি শ্রী শিপলু চন্দ্র , শ্রী কার্তিক পাল, শ্রী কৃষ্ণ সাহা, শ্রী মলয় সরকার, শ্রী দিপস্কর সাহা,

মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অপু চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল মিয়া, শ্রী অজয় কর্মকার, মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রূপম সাহা, শ্রী তাপশ সাহা, মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শ্রী গৌতম সাহা, প্রচার সম্পাদক শ্রী মনোরঞ্জন

বর্মণ, সহ-প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, দপ্তর সম্পাদক শ্রী চন্দন কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য মোঃ বারেক রানা, শ্রী খোকন চন্দ্র দে, মোঃ রাসেল মিয়া, শ্রী সুব্রত কর্মকার, মোঃ মিল্লাত, মোঃ সামিদুল মিয়া, শ্রী সুভীর বসাক, মোঃ রফিকুল ইসলাম, শ্রী আকাশ চৌধুরীসহ বিভিন্ন দোকানের কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।