২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্র- ছাত্রীদের মনোবল বাড়াতে সাহায্য করে এই প্রতিপাদ্য সামনে রেখে বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি পরিবার আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেদওয়ান তালালের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাসিম রেজা, সহকারী কমিশনার (ভূমি), মো. জহিরুন্নবি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মো. আকরামুজ্জামান,
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা , মো. কামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার, মো. মেহেদী হাসান, অপারেশন ম্যানেজার, পূবালী ব্যাংক পিএলসি, মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসা,
খেলাটি পরিচালনা করেন মো. রিয়াদ হোসেন, সদস্য, পরিচালনা পর্ষদ, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি, সঞ্চালনা করেন লুৎফর রহমান আওলাদ, সিনিয়র শিক্ষক, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি।
ফাইনাল ম্যাচকে ঘিরে স্কুল ক্যাম্পাসে ছিল টানটান উত্তেজনা। প্রথমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে প্রধান অতিথি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের খেলাধুলার আয়োজন বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলে করে থাকেন কারণ বেসরকারি প্রতিষ্ঠানের অনেক জবাবদিহিতা থাকে।
বিশ্বের উন্নত দেশগুলোয় এই ধরনের একাডেমিতে পড়ালেখার পাশাপাশি ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয়। এই জন্যই তারা খেলাধুলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকে।
বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিকে ধন্যবাদ তারা এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
ফাইনাল খেলায় যে-দুই দল অংশ গ্রহন করেন তারা হলো, জুনিয়র কিংস বনাম বাংলা টাইগার্স। জুনিয়র কিংস ১- ০ গোলে বাংলা টাইগার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।