বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের বাসে ডাকাতি

মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটছে। ডাকাতদলের হানায় লুট হয়েছে প্রায় অর্ধ লক্ষ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় ময়মনসিংহের ফুলবাড়িয়া […]

প্রতিনিধি ডেস্ক

২৫ ফেব্রুয়ারী ২০২৫, ২১:০১

মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটছে। ডাকাতদলের হানায় লুট হয়েছে প্রায় অর্ধ লক্ষ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিলেন। পথে সাগরদিঘী-ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। গাছ ফেলে সড়ক অবরোধ করে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

তবে এলাকাবাসী দাবি করেছে, কেবল তদন্তের আশ্বাস নয়, নিয়মিত টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একটি পুলিশ চেকপোস্ট স্থাপন করতে হবে। আমরা সজাগ রয়েছি এ নিয়ে কঠোর ভাবে কাজ করছি।

এ সময় শিক্ষার্থীরা চিৎকার করতে থাকলে এক শিক্ষার্থীর গলায় রাম দা ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। ওই শিক্ষার্থীর বরাত দিয়ে সোয়াইতপুর উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাতদলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে। পরে গাড়ীর ড্রাইভারকে অস্ত্রে মুখে জিম্মি করে গাড়ীতে ঢুকে পরে। সে সময় গাড়ীতে থাকা লোকজনের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। তখন বাসে থাকা ছাত্র-ছাত্রীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, ডাকাতি কালে প্রায় অর্ধ লক্ষ নগদ টাকা, ৮টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট হয়েছে।

এছাড়াও গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হন সাগরদিঘী এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, রাতে ওই সড়কে যাওয়ার পথে একদল ডাকাত পথরোধ করে। বাঁধা দিতে গেলে তারা হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে জঙ্গলে ফেলে চলে যায়। পরে অস্ত্র সাথে থাকা টাকা, মোবাইল ও মোটরসাইকেল নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জলিল মিয়া বলেন, সাগরদিঘী-ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলেই এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লিটন ভূঁইয়া বলেন, “প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাতরা বারবার একই জায়গায় হামলা চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে ভয় পাই। এখানে একটা পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি করেন তিনি। 

ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেছেন গোপালপুর সার্কেলের এসপি মো. রাসেল রানা। তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় আমরা তৎপর। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।