মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ডের এ কর্মীর সভার আয়োজন করা পূর্বমালসাদহ গ্রামের খালেদা জিয়া মোড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক্ এমপি আমজাদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে ৩১ দফা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।