শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সদ্য কারামুক্ত,ভাটি বাংলার বরপুত্র বাবরকে পথে পথে সংবর্ধনা

সদ্য কারামুক্ত, ভাটি-বাংলার বরপুত্র বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকা নেত্রকোনা যাওয়ায় সময় পথে পথে সংবর্ধিত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি স্পটে এসব সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রথমে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ভালুকা, ত্রিশালের পর ময়মনসিংহ বাইপাস মোড় […]

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৫৫

সদ্য কারামুক্ত, ভাটি-বাংলার বরপুত্র বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকা নেত্রকোনা যাওয়ায় সময় পথে পথে সংবর্ধিত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি স্পটে এসব সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রথমে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ভালুকা, ত্রিশালের পর ময়মনসিংহ বাইপাস মোড় এলাকায় মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা

লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং তরুণ ছাত্রনেতা নাফিউল্লাহ অন্তর পক্ষ থেকে শম্ভোগঞ্জ ব্রিজ সংলগ্ন গেটের সামনে দাঁড়িয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদল ও সাধারণ মানুষ পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে তোরণ নির্মাণ ও আনন্দ মিছিল করে লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী নেত্রকোনা সড়কে শুভেচ্ছা জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার বলেন, কারামুক্ত হওয়ার পর প্রথমবার তিনি তার নিজ এলাকায় ফেরার খবরে পথে পথে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছি।

তিনি দেশের জন্য লুৎফুজ্জামান বাবরের ত্যাগ আমাদের জন্য দৃষ্টান্ত এবং অনুকরণীয়। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো ভেঙে পড়েননি।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা সদরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতেই তার নিজ বাড়ি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন।

সেখানে রাত্রিযাপন শেষে ২৪ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা এবং ২৫ ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দেবেন। এ ছাড়াও ৩ দিনের এ সফরে তিনি নেত্রকোনা জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের ১০ ট্রাক অস্ত্রসহ অসংখ্য মামলায় দণ্ড দিয়ে লুৎফুজ্জামান বাবরকে কারাগারে আটকে রাখে। অবশেষে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১৬ জানুয়ারি টানা ১৭ বছর কারাভোগ শেষে মুক্তি লাভ করেন।

সংসদ নির্বাচনী তথ্য সূত্রে জানা গেছে, মো. লুৎফুজ্জামান বাবর ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন।

কিন্তু পরবর্তীতে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।