মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির টুনা মাছ

সাইফুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি :  বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি টুনা মাছ।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৎস্যবন্দর মহিপুরে   মেসার্স ফয়সাল ফিসে (মৎস আড়ৎ) মাছটি নিয়ে এলে নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেয় কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর […]

প্রতিনিধি ডেস্ক

২০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭

সাইফুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি : 

বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি টুনা মাছ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৎস্যবন্দর মহিপুরে   মেসার্স ফয়সাল ফিসে (মৎস আড়ৎ) মাছটি নিয়ে এলে নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেয় কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান। এ সময় এত বড় টুনা মাছটি দেখতে ভিড় করেন উৎজেলে ছত্তার মাঝি জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা একটি বিশাল টোনা মাছ ধরেন।

সামুদ্রিক অন্যান্য মাছের সাথে এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখে ট্রলারে থাকা বাকি জেলেরাও উল্লাস করেন। তিনি আরো বলেন, ২৫ বছর ধরে জেলে পেশায় আছি কিন্তু এত বড় টুনা মাছ এর আগে কখোনোই আমরা পাইনি। এর আগে সর্বোচ্চ ৫-৭ কেজি ওজনের টুনা মাছ পেয়েছি আমাদের জালে।ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান বলেন, প্রথমত এত বড় টুনা মাছ আমরা বিগত দিনে এই এলাকায় কোথাও দেখিনি। মহিপুর-আলিপুর এবং কুয়াকাটায় প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয় কিন্তু এত বড় টুনা মাছ আমরা এর আগে শুধু অনলাইনে দেখেছি আর সরাসরি এই প্রথম দেখলাম।

মাছটি নিলামের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটির মোট দাম এসেছে ১৪ হাজর ৮০০ টাকায়। আশা করছি মাছটি খুব ভালো দামে বিক্রি করতে পাকুয়াকাটার মাছ ব্যবসায়ীরা আলমগীর খান বলেন, এটি এই অঞ্চলের জন্য একটি রেকর্ড। ১৮ কেজি ওজনের টুনা মাছ সাধারণত এই এলাকায় ধরা পড়ে না, এর আগে আমরা সর্বোচ্চ ৭/৮ কেজি ওজনের টুনা মাছ বিক্রি করেছি। কিন্তু এত বড় টুনা এই এলাকায় এটিই প্রথকুয়াকাটা সামুদ্রিক ফিস ফ্রাই মার্কেটের ব্যবসায়ী আল-মামুন বলেন, কুয়াকাটায় পর্যটকদের খাবারের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় সামুদ্রিক ফিস ফ্রাই এবং বারবিকিউ।

আর এই খাবারের তালিকায় সবচেয়ে বেশি বিক্রি হয় টুনা মাছ। কিন্তু এত বড় টুনা মাছ আমরা কুয়াকাটায় এর আগে কখনোই দেখিনি এবং বিক্রিও করিনি। তবে এই মাছটি ফ্রাই মার্কেটে নিয়ে পর্যটকদের কাছে বিক্রি করাকলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাড়ে ১৮ কেজি ওজনের টুনা মাছ পাওয়া গেছে, এটি মৎস্যজীবীদের জন্য এক ধরনের প্রাপ্তি।

কারণ এর ফলে স্থানীয় মৎস্য ব্যবসার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে বলে মনে করি। মূলত এ ধরনের বড় মাছগুলো সমুদ্রের গভীরে চলাফেরা করে থাকে। হয়তো দলছুট হয়ে এই মাছটি উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে ধরা পরেছে। 

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।