বুধবার, ২৫ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে একত্রে থাকতে হবে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ না থাকলে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না’। গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, আমি দুটি অভ্যুত্থানের উদাহরণ দেব। বিশাল অভ্যুত্থান হয়েছে মিসরে কিন্তু […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ না থাকলে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না’। গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, আমি দুটি অভ্যুত্থানের উদাহরণ দেব। বিশাল অভ্যুত্থান হয়েছে মিসরে কিন্তু দলগুলো দলাদলি করতে গিয়ে সেখানে গণতন্ত্র ও সমৃদ্ধির সম্ভাবনা চলে গেছে। আর তার পাশে আছে তিউনেশিয়া, সেটা আরও দরিদ্র দেশ ছিল। কিন্তু তারপরও সেই দেশে যত মারামারি-কাটাকাটি-দলাদলি থাক না কেন সবাই উপলব্ধি করেছে যে, আমরা যদি একসঙ্গে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না। তারা সেই একত্রিত হওয়ার জন্যে ঐক্য গড়ে তুলবার জন্য সংগ্রাম করেছে। তিউনিশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, আজকের বাংলাদেশও সামনের দিকে এগোবে, আমরাও আমাদের যে লক্ষ্য আছে সে লক্ষ্যে সবাই পৌঁছাতে পারব; যদি আমরা সবাই ঐক্যদ্ধ থাকি দেশ ও জাতির স্বার্থে।

মান্না বলেন, প্রত্যেকে বিশ্বাস করে এ দেশ বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে আপনারা দেখবেন বৈরিতা, মাঝে মধ্যে দেখবেন দলে দলে বিভক্তি। তারপরও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই। সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা অর্থনৈতিক স্বার্থে হোক, গণতন্ত্রের জন্য হোক, স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আমরা এমন দেশ চাই যেখানে সরকার জনগণের দুঃখে পাশে দাঁড়াবে। সে রকম দেশ গড়বার জন্যে আমরা বলছি, একবারে হবে তা নয় কিন্তু। ধারাবাহিকভাবে লড়াই করতে হবে দেশটা বদলে দেওয়ার জন্যে। বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেরকম একটা দেশে পরিণত হবে- যে দেশের কথা অন্যান্য জায়গা বলবে।

তিনি আরও বলেন, আমরা যখন কেরালার কথা বলি যদিও এটি দেশ নয়, একটা রাজ্য। কিন্তু ভুটান একটা দেশ তার কথা বলি। ভুটানে মিনিস্ট্রি অব হেপিনেজ আছে- সুখের মন্ত্রণালয়। তারা জনগণের সুখ কীভাবে সৃষ্টি হয় বা সৃষ্টি করা যায় সে কাজ করে। আমরাও বাংলাদেশকে ওরকম একটা শান্তির, সুখের, প্রশান্তির দেশ গড়তে চাই।

আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আহতদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান মান্না।

এর আগে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের উদ্যোগে আহতের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি হয়। তিন ঘণ্টা অনশনের পর প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আহ্বায়ক রেজাউল কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, মুক্তিযোদ্ধা দলের মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৩

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৩