মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার পাদদেশে সদর ইউনিয়ন কৃষক দল শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১টি ইউনিয়ন ও পৌর কৃষক দলের হাজার হাজার নেতা- কর্মী শহীদ মিনার পাদদেশে উপস্থিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জামাল উদ্দিন খান মিলন। সদর ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শামীম মিয়া মৃধা, ক্যানাডা প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও সাবেক ছাএদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাএদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, হাবিবুর রহমান খান, শাহিন জমাদ্দার প্রমূখ । কৃষকের স্বার্থে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।