মো: মিরাজুল ইসলাম (মিঠু)
খুলনা জেলা প্রতিনিধি,
দৈনিক সকাল।
খুলনার শিল্পাঞ্চল খালিশপুর পিপলস গোলচত্বরে রাষ্টায়াত্ব ২৫ টি মিল বন্ধের প্রতিবাদে ও বকেয়া মজুরী এবং লিজ প্রথা বাতিলের দাবিদে শ্রমিকদল আয়োজন করে এক বিশাল শ্রমিক সমাবেশ।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন আওয়ামীলীগ সরকারের নেতা নেত্রীগণ সব লুট করে মিল কারখানা ধ্বংস করে গিয়েছে বিশেষ করে এই মন্নুজান ও বাশার আরো অনেক নেতা কর্মীরা,আর শেখ ব্রাদার্স ও ফয়েজ কাজী ওদের কথা তো বলার অপেক্ষা রাখেনা।
এতে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বি এন পির চেয়ারপারসন এর উপদেষ্টা জনাব শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা মহানগর বি এন পির সভাপতি এ্যাড.শরিফুল ইসলাম মনা,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তুহিন,
সভাপতিত্ব করেন খুলনা ৩ আসনের বি এন পি মনোনীত এম পি প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বি এন পি।
এছাড়াও উপস্হিত ছিলেন বিভিন্ন শ্রমিক নেতা,খুলনা মহানগর বি এন পি ও অঙ্গসংগঠনের নেতা,নেত্রী ও কর্মীবৃন্দ।