সোমবার, ১৬ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে জাইমা রহমানসহ বিএনপির ৩ প্রতিনিধি

জাতীয় প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন মির্জা আলমগীর, আমির খসরু মাহমুদ এবং জাইমা রহমানমার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪

জাতীয় প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন মির্জা আলমগীর, আমির খসরু মাহমুদ এবং জাইমা রহমান
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।


আজ (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭ টায় রাজধানী ওয়াশিংটন ডিসি তে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘন্টা ধরে চলে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীগণ।

অন্যান্য খবর

‘জামায়াত ও আওয়ামী লীগ হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ পরস্পরের ‘অল্টার ইগো’। তার ভাষায়, দেশের রাজনীতিতে একটি টিকে থাকলে অন্যটিও থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত সাড়ে ১৪ মিনিটের সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কারের অগ্রগতি, নতুন […]

‘জামায়াত ও আওয়ামী লীগ হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

‘জামায়াত ও আওয়ামী লীগ হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

নিউজ ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৮

জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ পরস্পরের ‘অল্টার ইগো’। তার ভাষায়, দেশের রাজনীতিতে একটি টিকে থাকলে অন্যটিও থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত সাড়ে ১৪ মিনিটের সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কারের অগ্রগতি, নতুন ও পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত এবং গণমাধ্যমের প্রতি জনআস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ–এর বাংলাদেশকে নিয়ে কোনো স্বচ্ছ ভিশন বা পরিকল্পনা নেই। তার মতে, আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে এবং জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে—দুটোই একই রাজনৈতিক সমীকরণের অংশ।

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে নিজে না দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হলো জামায়াত–আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের বাস্তবতা। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ গড়ার চেষ্টা ছিল। তবে এনসিপি যখন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোটে যায়, তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়।

জামায়াতের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে জোট করা হয়েছে তারা পুরোনো কাঠামোর অংশ। এ ধরনের জোটে এমন প্রশ্ন তৈরি হয়, যার সন্তোষজনক উত্তর নেই। আদর্শিক অবস্থান ও রাষ্ট্র পরিচালনার নীতির দিক থেকে নতুন প্রজন্মের সঙ্গে জামায়াতের মেলবন্ধন সম্ভব নয় বলেও মত দেন তিনি।

ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি বা জামায়াত—সমাজের ভেতরের ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। তার মতে, কাগজে–কলমে সংস্কার যথেষ্ট নয়; ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা না হলে মব সহিংসতা ও বিশৃঙ্খলা চলতে থাকবে।

সাক্ষাৎকারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, মানুষের মধ্যে গণমাধ্যমের প্রতি আস্থা কমেছে; সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হলে গণমাধ্যমকে তাদের অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনার জায়গায় আসতে হবে।

বর্তমানে রাজনীতির বাইরে থাকা মাহফুজ আলম বই পড়া ও হতাশ তরুণদের সঙ্গে আলাপে সময় দিচ্ছেন বলে জানান। তিনি বোঝার চেষ্টা করছেন, জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতিগুলো কেন বাস্তবায়িত হয়নি এবং সামনে কীভাবে এগোনো উচিত।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ২৮ আগস্ট মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গত বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

অন্যান্য খবর

নিরাপত্তা ও সম্মানের খাতিরে তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

নিরাপত্তা ও সম্মানের খাতিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে তারেক […]

নিউজ ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯

নিরাপত্তা ও সম্মানের খাতিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে তারেক রহমানের পূর্বনির্ধারিত সফর এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন,

“আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চাই না। শহীদ হাদির বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে সম্মান ও নিরাপত্তার স্বার্থে আপাতত শাহবাগ মোড় ছেড়ে পাশের এলাকায় অবস্থান নিয়েছি।” তিনি আরও জানান, তারেক রহমানের কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর ১২টার দিকে আবারও শাহবাগ মোড়ে ফিরে অবরোধ কর্মসূচি শুরু করা হবে।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছেন আন্দোলনকারীরা। গত শুক্রবার রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেও তারা শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালান এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানান। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। কবর জিয়ারত শেষে তিনি পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে শাহবাগ এলাকায় সম্ভাব্য উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের লক্ষ্য রাজনৈতিক সংঘাত নয়; শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।