শেখ নজরুল ইসলাম (তালা সাতক্ষীরা প্রতিনিধি):
সাতক্ষীরা তালায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের আহবায়ক শেখ মোঃ রাসেল, শিক্ষক গাজী আসাদুজ্জামান ও চামেলী কর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস এর সদস্য সচিব শেখ ফিরোজ আহম্মেদ,অডিট রির্পোট পেশ করেন জেলা স্কাউটস এর সাধারন সম্পাদক মোঃ জাহাংগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ,সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,উপজেলা একাডেমী সুপার ভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ ৷
অনুষ্ঠানে সকল শিক্ষকের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে, ত্রিবার্ষিক কাউন্সিলে ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্ধারিত হয়৷ সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, সহ-সভাপতি পদে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জাগরণী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, কাশিয়াডাঙ্গার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, আলাদিপুর সরকারি প্রাথমিক শিক্ষিকা রেহেনা আক্তার, সম্পাদক পদে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান, যুগ্নু-সম্পাদক পদে উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শেখ আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক জাকির হোসেন, গ্রুপ সভাপতি পদে সমকাল মাধ্যমিক পিঠের শিক্ষক মোঃ আলমগীর হোসেন, আম্রকানন দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজাহান আলী, আটারই বারোহাটি সরকারি বিদ্যালয় শিক্ষক শেখ ফরিদ উদ্দিন, গোপাল ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার মন্ডল, কমিশনার পদে নির্বাচিত হন কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান ৷