হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিক ও শহীদ আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত বার্ষিকী উপলক্ষে, তালা কলারোয়ার সাবেক সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে ৩ নং সরুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন( মন্টু)। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের শত শত নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। মানুষের বিপদে আপদে মোস্তফা হোসেন( মন্টু) সব সময় পাশে থাকেন। মোস্তফা হোসেন (মন্টু) দৈনিক সকাল কে বলেন, দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা, জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের নির্দেশনা, মোতাবেক আমি অসহায় এবং দরিদ্র মানুষদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।