মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে অসহায় দুস্থ চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের মার্কেন্টাইল ব্যাংক শাখায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদ হেসেন,মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর(তদন্ত)আব্দুল হালিম ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলরাম ঘোষ,হিসাব রক্ষক মিজানুর রহমান, সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ফজলুল হক,খাসমহল লতীফ ইনস্টিটিউশন এর (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক খলিলুর রহমান,বনিক সমতির সভাপতি সামসুল আহসান খোকা,রিপোটার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির,৫নং সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক আহসান,মার্কেটাইল ব্যাংকের কর্মকর্তা – কর্মচারীগন।