আজ সোমবার বিকেলে শাহবাগে শহীদ আসাদ দিবস উপলক্ষে গণসংস্কৃতি ফ্রন্টের আলোচনা সভায় তিনি বলেন,সব গণঅভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিলো, তা পূরণ হয়নি। শহীদদের রক্তের সাথে সবাই বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এসময় তিনি জানান, ৫ মাস পার হলেও বৈষম্য নিরসনে সরকার কোনো কমিশন গঠন করেনি। এই সরকারে যারা শহীদ হয়েছে তাদের কোনো প্রতিনিধি কেউ যুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় অন্যান্য বক্তারা বলেন, যারা সরকারে আছেন, তারা জনগণের হয়ে কথা বলতে পারছে না। সংস্কার কমিশন ভালো পরামর্শ দিলেও তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে। নতুন করে দখলদারিত্বের প্রতিযোগিতা দেখা যাচ্ছে যেটি অভ্যুত্থানের আদর্শের সাথে বেঈমানি বলেও জানান বক্তারা।
নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের ধারা সৃষ্টি করতে হবে। ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহবানও জানান বক্তারা।