মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষকদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা শিক্ষকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম খান। এ ছাড়াও বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কেএম হুমায়ুন কবির,জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জলিল শরীফ প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান,থানার ওসি আব্দুল আল মামুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক আশরাফুল আলম খান উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত শাপলা ও ফোয়ারা কানন ‘সম্প্রীতি সরোবর এর উদ্বোধন,৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল,ডিজিটাল সাদাছড়ি, কর্নার চেয়ার,এলবো ক্রাচ এবং কম্বল প্রদান,সাম্প্রতিকালে অগ্নিকান্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান,৯ লক্ষ ৩৯ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান,পৌরসভার বালুর মাঠে গোলঘর,ওয়াকওয়ে, গেট নির্মাণ এবং সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত গেইট এবং গার্ডরুম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্য্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক বলেন,সরকারি রুটিন অনুযায়ী মঠবাড়িয়া উপজেলার পরিদর্শন ও উপজেলার উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সুধী সমাজের সাথে মতবিনিময় করার জন্য আগমন। বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি মঠবাড়িয়া উপজেলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।