বুধবার (৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে ‘‘রাষ্ট্র কাঠামো সংস্কারে শ্রমিক কর্মচারীদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেউন্নয়ন চাইলেও দরকার গণতন্ত্র, সংস্কার চাইলেও দরকার গণতন্ত্র বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
এসময় নজরুল ইসলাম খান বলেন, আপনি কার জন্য সংস্কার করবেন? জনগণের জন্যই তো। সংস্কারে যদি জনগণের আগ্রহই না থাকে, কার জন্য সংস্কার করবেন, সেই সংস্কার হবে কতিপয় মানুষের জন্য। জনগণের জন্য নয়। জনগণের সম্মতি হয় নির্বাচনের মাধ্যমে।
তিনি আরও বলেন, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা হালাল উপার্জন করবো। যা দিয়ে আমাদের সংসার চলে।
আমার সন্তান যেন বিনা চিকিৎসায় না মারা যায়। শিক্ষার সু ব্যবস্থা থাকে। আমি মারা গেলে আমার পরিবার যেন নিঃস্ব না হয়ে যায়। এটা দেশের আইনের অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশে শ্রমিক আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে।