লন্ডনে ফ্ল্যাটকে ঘিরে ক্রমশ রাজনৈতিক চাপ বাড়ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর উপর। গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপ কে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্যরা।
দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এমন অভিযোগ অগ্রণযোগ্য বলেও মন্তব্য করেন তারা। এদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট ইস্যুতে নতুন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দা সানডে টাইম।
দ্য সানডে টাইমের বরাতে, দ্য ডেইলি মেইল জানিয়েছে সাংবাদিকদের কাছ থেকে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ। তথ্য বলছে দুই বছর আগে একাধিক বার ফ্ল্যাটটি নিয়ে প্রশ্ন করা হয় টিউলিপ সিদ্দিকে।
লেবার পার্টির ইকোনমিক্স সেক্রেটারি টিউলিপ অনেকবার উপহার পাওয়া ফ্ল্যাটের কথা অস্বীকার করেছেন।
উল্লেখ্য, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সেসময় এমন কি পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিলেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?