সিয়াম রহমান হিমেল মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জে মোঃ হাসান মিয়া নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হাসান মিয়া রানীপুরের মিয়া বাড়ির মোঃ রাজু মিয়ার (৩০) ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে হাসান মিয়া হাত পা ধৌত করার জন্য বাড়ির পশ্চিম পার্শ্বে খালের ঘাটে নামে। ছেলে ফিরে না আসায় আনুমানিক ৩০ মিনিট পরে হাসানের মাতা মোসাঃ হাদিয়া আক্তার (২৫) খোঁজ করতে খালের পাড়ে যায়। ঘাটে গিয়ে হাসানকে না দেখতে পেয়ে তাঁর জুতা পানিতে ভাসতে দেখে।
পরে হাদিয়া আক্তারের ডাক চিৎকারে হাসানের দাদি মন্জু বেগম (৬০) খালের পানিতে নামে। এরপর স্থানীয় মোঃ বশির হাওলাদার (৩৮) তিনিও খালে নেমে তাঁর পায়ের কাছে ডুবন্ত হাসানকে আবিষ্কার করে এবং উদ্ধার করে। এরপর অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টার দিকে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের খালে পড়ে তাঁর মৃত্যু হয়।