আজ বুধবার, ০১ জানুয়ারি,২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবর্নচর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এবিএম জাকারিয়া সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সুবর্নচর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরনবী চৌধুরী, সাধারণ সম্পাদক, এনায়েত উল্যাহ বাবুল চেয়ারম্যান, সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, ও নিজাম উদ্দিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সারওয়ার উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আবুল খায়ের আকাশ, ২নং চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের জামাল উদ্দিন, আবু তাহের, সাকা চৌধুরী, মোঃ আরিফ, আলা উদ্দিন, ছাত্রদলের ফারুক, রানা সৈকত কলেজের পলাশ, ফারুক, ইমন সহ উপজেলা ও ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।