শনিবার, ২৮ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরে ১৬ পরিবারের জমি ভোগ-দখলে বাঁধা- হত্যাচেষ্টা

নাটোর প্রতিনিধিঃ  নাটোরের বাগাতিপাড়ায় জমি ভোগ-দখলে বাঁধা প্রদান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভূগি ১৬ পরিবার। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভূক্তভূগি পরিবার। সংবাদ সম্মেলনে বড় বোন তানজু বেগম, রুমি বেগম, মোছা. তানজু বেগম, বোন জামাই মৃদুল, মোঃ বাদশা, বড় […]

নিউজ ডেস্ক

০১ জানুয়ারী ২০২৫, ১৩:৫৭

নাটোর প্রতিনিধিঃ 

নাটোরের বাগাতিপাড়ায় জমি ভোগ-দখলে বাঁধা প্রদান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভূগি ১৬ পরিবার।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভূক্তভূগি পরিবার।

সংবাদ সম্মেলনে বড় বোন তানজু বেগম, রুমি বেগম, মোছা. তানজু বেগম, বোন জামাই মৃদুল, মোঃ বাদশা, বড় বোনের ছেলে মো. স্বপন আলীসহপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ভূক্তভূগি মৌসুমী সরকার বলেন, ১৯৮৬ সালে মৃত আমজাদ আলী সরকারের কাছ থেকে আমার বাবা মৃত জমসেদ আলী সরকার ২৮৬ শতাংস জমি ক্রয় করেন। যার ২৭, ১৫৮ ও ২৩৭ নং খতিয়ান মূলে এবং ওয়ারিশ নিজে জমি ভোগ-দখল করে আসছিলেন। এরপর ২০১৭ সালে আমার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে আমরা ১৬ জন ভোগ করছিলাম। গত ২৯ নভেম্বর সকালে মৃত আমজাদ আলী সরকারের ছেলে ফিরোজ আলম, সামসুল আলম, হাসান আলী, ফেরদৌস আলমসহ ৯০/১০০ জন ভূমি দস্যুদের নিয়ে হাতে লোহার রড, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ফলসের জমিতে জোর করে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। এসময় আমরা তাদের বাঁধা দিতে গেলে আমার বড়ভাই সোহেল রানা, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, বোন জামাই মৃদুল, বড় বোন তানজু বেগম, রুমি বেগমকে এলোপাথারি ভাবে মারপিট করে। এসময় আমার বোন মোছা. তানজু বেগম ও মোছা. রুমি বেগমের গলায় ওর্না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে তারা। এবিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ তাদেরকে জমিতে না আসতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আমার বাবার ক্রয় সম্পত্তি কেন তারা তখল নিতে আসবে।আমাদের দলিল, খাজনা, খারিচ সব আমাদের ওয়ারিশের নামে। আমরা নিয়মিত সব প্রদান করছি। আমরা জমিত

গেলে আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। এমনকি আমাদের প্রাণনাশও হুমকি দিয়েছে। কেন আমাদের বাবার জমি অন্যজন অন্যায় ভাবে দখল করতে আসবে। দেশে আইন রয়েছে। দেশের আইন-আদালত যে রায় দেবে আমরা তা মেনে নিবো। তবুও অন্যায় ভাবে আমাদের সম্পত্তি কাউকে নিতে দেবো না। সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ অনুরোধ করছি।

অভিযুক্ত মো. ফিরোজ আলম বলেন, আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এসব সব কথা মিথ্যা। আপনাদের পরে এ বিষয়ে বিস্তারিত সব জানানো হবে।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা ওসি অমিনুল হক বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে থানায় মীমাংসার জন্য বসেছিলাম কিন্তু একপক্ষ হট্রগোল করে তারা চলে যান। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। আমাদের এ বিষয়ে কিছু করার থাকে না।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।