লালমোহন (ভোলা) প্রতিনিধি :
পুরুষ সদস্যদের অজ্ঞান করার পর মহিলাদের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ঘরের থাকা নগদ টাকা এবং প্রায় ৫ ভড়ি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
এর আগে জালানার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে পুরুষ সদ্যদের নাকেমূখে স্প্রে করে অজ্ঞান করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ভোলার লালমোহন পৌর এলাকার ৫নং ওয়ার্ডের স্বনির্ভর রোডে মিন্টু হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে মিন্টু হাওলাদার (৭০) ও তার নাতী সিফাত (২০) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মিন্টু হাওলাদারের পুত্রবধু হাসিবা খাতুন জানান, রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ভিন্ন ভিন্ন রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক ফাঁকে তিনি দুইজন মুখোশধারী লোক তার রুমে দেখতে পান। এই দুই দুর্বৃত্ত ঘরের বারান্দার গ্রীল ভেঙ্গে এবং দুটি দরজার ছিটিকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এর পর দুর্বৃত্তরা হাসিবার গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে স্বর্ণালংকার বেড় করে দিতে বাধ্য করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি ঘরের বৃদ্ধ শশুর শাশুড়িকে জাগাতে গিয়ে দেখতে পান তারা অচেতন হয়ে পরে আছেন। ভোরে মানুষজন আসলে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চলছে।