শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরিবর্তনের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা ও তরুণদের মনোভাব বুঝে সেভাবেই রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সময়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি, নেতাকর্মীরা জেল খেটেছে, অনেককে হারিয়েছি। কিন্তু এই লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই ঐক্যই বিএনপিকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যেতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।