মজিবর রহমান,(পিরোজপুর)প্রতিনিধি
বিপুল উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৬ষ্ঠ স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের খাস মহল লতীফ এর শহীদ মোস্তফা খেলার মাঠে বাংলাদেশ স্কাউট মঠবাড়িয়া উপজেলার আয়োজনে (২৬-৩০) ডিসেম্বর পর্যন্ত ৬ষ্ঠ মঠবাড়িয়া উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা ও পৌর প্রশাসক আবদুল কাইয়ুম।
এসময়ে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল-মামুন,থানা ইন্সপেক্টর (তদন্ত) আবদুল হালিম,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শামীম মিয়া মৃধা,মঠবাড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কেএম হুমায়ুন কবির, শিক্ষক মন্ডলী,সমাজ সেবক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন,স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেওয়া ৪৯ টি স্কাউট দল , ৪৪ কাপ ক্যামপুরী, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বার্তা প্রেরক,মজিবর রহমান