সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ বলেন, “ভক্ত, ফলোয়ার আর ভোটার এক নয়। রাজনীতিতে আসলে ভোটারদের সমর্থন ও নির্বাচনের কর্মী থাকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের ময়দানে বোঝা যাবে মানুষ আমাকে কতটুকু পছন্দ করে।
পার্থ আরও বলেন, “রাজনীতির প্রেক্ষাপট থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমি সবচেয়ে বড় অর্জন মনে করি। একজন রাজনীতিবিদ হিসেবে মানুষের অধিকার নিয়ে লড়াই করতে পারাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এর বেশি আর কিছু চাই না।”
আত্মবিশ্বাসী হলেও নিজের যোগ্যতা নিয়ে বিনয়ী পার্থ বলেন, “আমার চেয়ে অনেক বেশি যোগ্য মানুষ আছে বাংলাদেশে। আমাকে মানুষ পছন্দ করবে কি না, সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা। যদি কেউ আমাকে পছন্দ করে, আমার কথা শোনে, সেটি আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়।