শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নবীগঞ্জ প্রেসক্লাবের উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন সমপন্ন 

শাহরিয়ার আহমেদ শাওন (নবীগঞ্জ  প্রতিনিধি): “নবীগঞ্জ প্রেসক্লাব” সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি আরো জোরদার করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীগঞ্জের সাংবাদিকদের প্রাণের সংগঠন প্রেসক্লাব ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন। আমন্ত্রিত অতিথি আর ক্লাব কর্মকর্তা ও সদস্যগণ নিয়ে এতে যোগ দেয়ায় বনভোজনটি মিলন মেলায় পরিণত হয়। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা মৌলভী বাজার রিসোর্ট রাঙাউটিতে বনভোজনের আয়োজন করা হয়। […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

শাহরিয়ার আহমেদ শাওন (নবীগঞ্জ  প্রতিনিধি):
“নবীগঞ্জ প্রেসক্লাব” সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি আরো জোরদার করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীগঞ্জের সাংবাদিকদের প্রাণের সংগঠন প্রেসক্লাব ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন। আমন্ত্রিত অতিথি আর ক্লাব কর্মকর্তা ও সদস্যগণ নিয়ে এতে যোগ দেয়ায় বনভোজনটি মিলন মেলায় পরিণত হয়। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা মৌলভী বাজার রিসোর্ট রাঙাউটিতে বনভোজনের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, হাড়ি ভাঙ্গা খেলাধুলা, মেধা কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন। সেই সাথে ছিলো সকালের নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলে চায়ের সাথে মিষ্টান্ন আড্ডা। আরো ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র আর গান।
‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাব বনভোজন উপ-কমিটির আহবায়ক অলিউর রহমান অলি ও সদস্য সচিব তৌহিদ চৌধুরী সঞ্চালনায় বিভিন্ন ইভেন্ট গুলো অনুষ্ঠিত হয়। বনভোজন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বিটিভি ও বেতারের বৈদেশিক প্রতিনিধি সাংবাদিক মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী শেফু, লন্ডন প্রবাসী সমাজ সেবক শাহ্ মোঃ ছালিক মিয়া, ডিবিসি নিউজ এর গ্রীস প্রতিনিধি মতিউর রহমান মুন্না।
অতিথি ও ক্লাব কর্মকর্তাগণ দুপুরে আনুষ্ঠানিকভাবে বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিকালে আলোচনা সভা ও সম্মানণা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বনভোজন আয়োজন কমিটির আহবায়ক অলিউর রহমান অলি।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিচারক ছিলেন, সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল হিমেল, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি এসআরচৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো: আলাউদ্দিন, মানব জমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, সরওয়ার শিকদার, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক শওকত আলী, নবীগঞ্জ প্রেসক্লাব বন ভোজন উপ-কমিটির সদস্য সচিব তৌহিদ চৌধুরী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, মহিবুর রহমান চৌধুরী তছনু, নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য আবু তালেব, মোঃ মুহিবুর রহমান, কিবরিয়া চৌধুরী, গৌছুজ্জামান চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী, শাহরিয়ার আহমদ শাওন, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, নিজামুল হক চৌধুরী, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, হাসান চৌধুরী, স্বপন রবি দাস প্রমূখ।
বক্তরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা যার সমাজ, দেশ রাষ্ট্রকে ভালোবাসি, দেশের মানুষের সেবায় কাজ করতে চাই তাদের সবার একই পথ। সাংবাদিক সমাজও সেই পথের পথিক। তাই আমাদের সবাইকে একই পথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় আরো কাজ করতে হবে। সাংবাদিক সমাজ আর মিডিয়ার কল্যাণে সবার সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। নবীগঞ্জ প্রেসক্লাবের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা এবং সার্বিক সফলতা কামনা করেন। ক্লাবের কর্মকর্তারা তাদের বক্তব্যে সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও ক্লাবের কর্মকর্তাগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ২০২৪ সালে নবীগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মানের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য নবীগঞ্জ প্রেসক্লাব বনভোজন উপ-কমিটির পক্ষ থেকে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ¡ ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এবং নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১২ জন সদস্যকে যৌথ সম্মাণনা ক্রেষ্ট প্রদান করেন।
নবীগঞ্জ প্রেসক্লাব বনভোজন উপ-কমিটির আহবায়ক অলিউর রহমান অলি, সদস্য সচিব তৌহিদ চৌধুরী, সদস্য উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, ছনি আহমদ চৌধুরী, মোঃ সাগর আহমদ, অঞ্জন রায়কে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সফল বনভোজন আয়োজন করার জন্য সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.মছদ্দর আলীকে প্রবীন সাংবাদিক হিসাবে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।