মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত ৩নং কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল্লাপুর গ্রামের উদ্যোগে (১৪ডিসেম্বর ) শনিবার সন্ধ্যায় আব্দুল্লাপুর গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জনাব ডাঃ মীর আহমেদ মজুমদার এর সভাপতিত্বে ও ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জনাব মোঃ মুন্না মফিজ এর সঞ্চালনায় গ্রাম কমিটি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি জনাব রোটাঃ ডাঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র নেতা ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব হোসাইন চৌধুরী রনি, ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব মোস্তাফিজ মেম্বার,কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য জনাব বিপ্লব চৌধুরী বাণু,
৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক জনাব মোঃ মাসুদ কবির বারকু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ৩নং কালিকাপুর ইউনিয়ন যুবদলের জনাব খোরশেদ আলম, ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব মোঃ জসিম উদ্দিন শিশু, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব আব্দুল কাইয়ুম ভূঁইয়া সুমন সর্দার, ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব মোঃ জাকির হোসেন, ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র নেতা জনাব আলেক সর্দার বিএনপি নেতা, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা জনাব ফখরুল হাসান ,চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য জনাব মোঃ হানিফ মিয়া প্রমূখসহ ৩নং কালিকাপুর ইউনিয়ন, ৩নং ওয়ার্ড বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন আব্দুল্লাহপুর গ্রাম কমিটি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।