বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন

মোঃ জয়নাল আবেদিন জয় ,বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” দিবস পালিত হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত, […]

নিউজ ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১

মোঃ জয়নাল আবেদিন জয় ,বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” দিবস পালিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এ,কে,এম নুর হোসেন নির্ঝর।
উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) বলেন,দুর্নীতির প্রশ্রয় দিতে হয় বলে প্রচলিত আছে,মানুষ সঠিক কাজ করতে গেলেও অনেক বাঁধার সম্মুখীন হতে হয়।(ইউএনও) মহোদয় তার বক্তব্যের মাঝে সাম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ এর প্রসঙ্গটা টেনে
বলেন,গতকাল জেলার আইন শৃঙ্খলা মিটিংয়ে পুলিশ সুপার জানান,এবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষায় যে প্রথম হয়েছে সে একজন জেলের মেয়ে,যার ১০,০০০/- টাকা দিয়েও চাকুরী নেওয়ার ক্ষমতা নেই,
এবারের যে পুলিশ নিয়োগ পরিক্ষা হয়েছে একেবারে স্বচ্ছ।এই রকম স্বচ্ছতা সকল ক্ষেত্রে আনতে পারলে বাংলাদেশ দূর্নীতি মুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে ইনশাআল্লাহ।
সেই সাথে পুঠিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ডালিয়া পারভীন  এর নেতৃত্বে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”২০২৪ পালন করা হয়। সেই সাথে বেগম রোকেয়া দিবসও পালন করা হয়।দিবসটির প্রতিপদ্য স্লোগান ছিল,নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি,সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন,র‍্যালী করা হয়,র‍্যালী শেষে পুঠিয়া উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”২০২৪ উপলক্ষে জয়িতা ০৫ জন নারীকে সংবর্ধনা প্রদান করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)এ,কে এম নূর হোসেন নির্ঝর।
জয়িতা ০৫ জন নারীরা হলেন,
১.অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ মাসুদা বেগম,পুঠিয়া ইউনিয়ন।
২. শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী,মোসাঃ সাদিয়া ইয়াসমিন, পুঠিয়া পৌরসভা।
৩.সফল জননী নারী,রেখা রানী, শীলমারিয়া ইউনিয়ন।
৪.নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী,মোসাঃ সাথী খাতুন পুঠিয়া ইউনিয়ন।
৫.সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, মোসাঃ ফুলমতি বিবি শীলমারিয়া ইউনিয়ন।
উক্ত মানববন্ধন ও মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা সেন, পুঠিয়া স্কাউট দলের সাধারণ সম্পাদক মকছেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।