শেখ হাসিনাকে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ উল্লেখ করে লেখক-অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন,শেখ হাসিনার সব অভিযোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছিলেন ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ।সলিমুল্লাহ আরো মনে করেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মত প্রতিশোধ পরায়ণ নয়।
সম্প্রতি খালেদ মহিউদ্দিন পরিচালিত,আপডেট অ্যালার্ট টকশোতে এসে এমন মন্তব্য করেছেন তিনি।
সলিমুল্লাহ দুঃখের সঙ্গে উল্লেখ করে বলেন,শেখ হাসিনার প্রধান সমস্যা ছিল তিনি লেখাপড়া জানতেন না।এর প্রমাণ হলো খালেদা জিয়া মেট্রিক পাশ করেছেন কিনা এ কথাটি তিনি এতবার বলতেন,যে তিনি (শেখ হাসিা) কীভাবে পরীক্ষায় পাশ করেছেন সে কথাতো তাকে কেউ বলে নি।
সলিমুল্লাহ আরো মনে করেন, হাসিনা যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোন প্রজ্ঞা আছে এবিষয়টি মনে হতো না।