নেত্রকোণা প্রতিনিধিঃ
সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে গণ মানুষের কাছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) জেলার দু’টি উপজেলার বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে আবু আফসান ইয়াহইয়া বলেন, বাংলাদেশের গণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই কাজ করে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ছাত্র জনতার গণ অভ্যূত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজ খবর নেয়ার জন্যই তারেক রহমান এর নির্দেশে আমাদের এই জনসংযোগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সহ সভাপতি তৌফিক খান মিল্কি, সি: যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, এম এ সাইদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমুখ।