বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ছাত্র রাজনীতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের পর ছাত্র রাজনীতির যে নতুন যাত্রা শুরু হয়েছিল, তা নষ্ট হওয়ার পেছনে শিবিরের বড় ভূমিকা রয়েছে। তার দাবি, ওই সময়ে সংগঠিত শক্তি হিসেবে রাজনৈতিক নিয়ন্ত্রণের একটি বড় অংশ শিবিরের হাতে ছিল।
কিন্তু তারা সামগ্রিক রাজনৈতিক উন্নয়নের বদলে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, ফলে নতুন সম্ভাবনার পথ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্র রাজনীতিতে অস্বচ্ছ ও নেতিবাচক চর্চা শুরু হয়েছে, যেখানে প্রতিপক্ষকে দমন করতে দায় চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে।
স্ট্যাটাসে তিনি বলেন, সংগঠনটি নিজেদের ‘সভ্য ও ভদ্র’ ভাবমূর্তি থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্ব তুলে আনতে ব্যর্থ হয়েছে। বরং অযোগ্য ও নিম্নস্তরের কিছু ব্যক্তিকে সামনে আনা হচ্ছে, যা ছাত্র রাজনীতির সংস্কৃতি ক্ষতিগ্রস্ত করছে।