মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি):
মাঝেরচর এমদাদুল উলূম রাহমানিয়া মাদরাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির বিল্পবী সভাপতি জনাব আল-মুজাহিদ মল্লিক ভাই।
উক্ত বক্তব্যে তুলে ধরেন সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত করার লক্ষ্যে তিনি এলাকাবাসীকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস প্রদান করেন, আলোচনায় আরো তুলে ধরেন মুসলমান হিসাবে প্রতিটি সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে কুরআন শিক্ষা বাধ্যতামূলক দিতে হবে, তাহলেই সমাজে পিতা মাতার হক সঠিকভাবে বাস্তবায়ন হবে।
এসময় প্রধান অতিথি সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: আল-আমিন মোল্লা, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার হামিদ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম,জামপুর ইউনিয়ন যুবদল ২নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাহিদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সজিব হাসান, সোনারগাঁ ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম সহ অন্যান্য নেতা কর্মী।।