মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৩ এপ্রিল ২০২৬) বাসন থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজন জিআর পরোয়ানাভুক্ত, একজন সিআর পরোয়ানাভুক্ত এবং তিনজন প্রসিকিউশনের আসামী রয়েছে।
জিআর পরোয়ানাভুক্ত আসামী শিমুল ওরফে পাগলা শিমুল (২৮)কে আউটপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ রহিমকে ইটাহাটা (পাবনের টেক) এলাকা থেকে আটক করা হয়।
অন্যদিকে, প্রসিকিউশনভুক্ত আসামী মোঃ তাহেদুল ইসলাম (৩৮), মোঃ রবিউল ইসলাম রবি (৩২) ও মোঃ শরিফ (২৮)কে বাসন থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।