জুয়েল রানা , মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে নিখোঁজের একদিন পর মোছা. ফাতেমা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, কানের স্বর্ণের দুল ও গলার মালার জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে।
নিহত ফাতেমা মির্জাবাড়ি ইউনিয়নের ভবানীটেকি (লেংড়া বাজার) গ্রামের রাজু আহমেদ ওরফে আবু সামার মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল শনিবার (১৬ এপ্রিল) আছরের নামাজের পর বাড়ির পাশ থেকেই হঠাৎ নিখোঁজ হয় ফাতেমা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেন। আজ সকাল ১০টার দিকে গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় এক নারী কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফাতেমার মামা জনি খান জানান, নিখোঁজ হওয়ার সময় ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রুপার মালা ছিল। মরদেহ উদ্ধারের সময় ওই গহনাগুলো পাওয়া যায়নি। তাঁর সন্দেহ, কোনো দুর্বৃত্ত গহনার লোভে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করেছে। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, মধুপুর থানার অফিস ইনচার্জ ওসি একএম ফজলুল হক জানান,
ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে ঘটনাটি গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করা হচ্ছে। অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জাদিতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি