মজনুর রহমান , মেহেরপুরঃ
কৃষি প্রণোদনার আওতায় চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং ডিলারদের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া প্রায় ২০ মেট্রিক টন পাট বীজ ফেরত দিল বিএডিসি ফরিদপুর বিপণন কার্যালয়| বিএডিসির কুষ্টিয়া পাট বীজ জোনের আওতায় বীজগুলো সরবরাহে পর নিম্নমান হিসেবে চিহ্নিত হয়|
অভিযোগ রয়েছে মেহেরপুরের গাংনী পাট বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রে ভারতীয় পুরাতন বীজ নতুন মোড়কে প্যাকেটজাত করে সরবরাহ করা হয়েছিল|
জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফরিদপুর জেলার বিপণন কার্যালয়ে সরকারি নীতিমালা অনুসারে পাট বীজ প্রেরণ করে কুষ্টিয়া পাট বীজ জোন থেকে| এর মধ্যে ফরিদপুর জেলার বিএডিসি ডিলার পর্যায় বিক্রির জন্য জেআরও-৫২৫ জাতের মানঘোষিত বীজ ১৫ মেট্রিক টন এবং সরকারি প্রণোদনার আওতায় কৃষকের জন্য বিনামূল্যে বিতরণের লক্ষ্যে বিজেআরআই তোষা পাট-৯ প্রত্যয়িত বীজ ৯.৪৬০ মেট্রিক টন বীজ ছিল|
এসব বীজের অঙ্কুরোদম ক্ষমতা (বীজ গজানোর ক্ষমতা) কাঙ্খিত মাত্রায় পাইনি বিএডিসি ফরিদপুর বিপণন| ফলে ডিলার পর্যায়ে বিক্রি এবং কৃষি প্রণোদনায় চাষীদের মাঝে বিতরণ করা ঠিক হবে বলে প্রতীয়মান হয়| তাই বীজগুলো ফেরত পাঠিয়ে দেয় ফরিদপুর বিপণন কার্যালয়|
বিএডিসি পাট উৎপাদনকারী চাষীদের অভিযোগ, চাষীরা এবার উল্লেখ্যযোগ্য পরিমাণ বীজ উৎপাদন করলেও কর্তৃপক্ষ সামান্য পরিমাণ বীজ ক্রয় করেছে| অল্প দামে বাইরের ব্যাপারির কাছে বীজ বিক্রি করে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা|
নাম প্রকাশ না করার শর্তে একজন পাট বীজ চাষী জানান, পাটবীজ উৎপাদন কুষ্টিয়া জোনের কুষ্টিয়া ও মেহেরপুর জেলার চাষীদের কাছ থেকে কাঙ্খিত পরিমাণ বীজ কেনা হয়নি| সামান্য কিছু বীজ কিনে দায় সারা হয়েছে| এই বীজের সাথে ভারতীয় পুরাতন বীজ মিশোনা হয়|
গাংনীর চিৎলা পাট বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এসব বীজ প্যাকেটজাত করে সরবরাহ করা হয়| মানহীন এসব বীজ যারাই পাবে তারা মাঠে গিয়ে ক্ষতির মুখে পড়বে|
অভিযোগ রয়েছে, পাটবীজ জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ও রুবেল হোসেন এ অনিয়মের সাথে সম্পৃক্ত| কৃষকের কাছ থেকে ভাল বীজ কিনে সরবরাহের দায়িত্বে যারা ছিলেন তাদের মাধ্যমেই এই অনিয়ম হয়েছে| যা পাট বীজ সেক্টরের জন্য বড় অশনি সংকেত বলে মনে করছেন ভু&ক্তভোগী চাষীরা|
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ইকবাল হোসেন জানান, তিনি এই দায়িত্বে নেই| অন্যদিকে রুবেল হোসেনের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি|