নেত্রকোনা প্রতিনিধি :
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনা শহরে বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের কুঠির মধ্যে পোস্টার লাগানো হয়েছে। শনিবার মধ্যরাতে বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের একটি ফেসবুক পেইজে এরকম কয়েকটি পোস্টারের ছবি আপলোড করা হয়।
সোহানুর রহমান নামের জেলা ছাত্রলীগের এক কর্মীর নাম উল্লেখ করা এসব পোস্টার শাটানো হয়। যেসব এলাকায় পোস্টার গুলো লাগানো হয়েছে ওই সমস্ত এলাকার কেউ কিছু বলতে পারেন না।
নাম প্রকাশ না করা শর্তে শহরের বিভিন্ন এলাকার অনেকেই বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল। তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের বড় একটা অংশকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটি কাম্য নয়। সরকারের উচিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞার অধ্যাদেশ বাতিল করে রাজনীতির মাঠে সবার জন্য সময় সুযোগ তৈরি করা।
তবে কেউ কেউ বলছেন, জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের যেসব নেতারা দোষ করেছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। কিন্তু কোন ব্যক্তির দায় দলের ওপর কেন চাপানো হবে?
মাহাবুব মোহাম্মদ নামের একজন লিখেছেন, আবার সেই ২০০১-২০০৬ এর দুঃশাসন। জঙ্গি উগ্রবাদী দেশদ্রোহী দের উত্থান। ১০ট্রাক অস্ত্র, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারাদেশে একযোগে বোমা হামলা। ৫ আগস্ট ২০২৪ থেকে যে হত্যাকাণ্ড নাশকতা সহিংসতা পুলিশ গণহত্যা বুলডোজার সংস্কৃতি, মব সন্ত্রাস কিলিং চলছে। আর তারা ৭২ এর সংবিধান ছুড়ে ফেলতে চায়।
কেন? এই সংবিধান কি জনবিরোধী? আগে তাদের বলতে হবে। সংবিধানের কোন অনুচ্ছেদ দেশ জনগণ বিরোধী। রাজাকার আর রাজাকার শাবক রা বললে তো হবে না। বরং পাকিস্তানি বীজ জারজ রাজাকার তারা তাদের অপকর্ম অপরাধ থেকে বাঁচতে আওয়ামী লীগ সংবিধান নিয়ে কথা বলে।
এই তো নাকি?
তাই জামায়াত শিবির বিএনপি কেও নিষিদ্ধ করার অনেক tools /components আছে।আর পুলিশ বিচার বিভাগের কথা নাই বললাম। So , সাধু সাবধান! তাই ৭১ এর মতো সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নাও। দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
কাজী হাসিবুল হোসেন লিখেছেন, আগুনের দিন শেষ হবে একদিন, আওয়ামীলীগ ফিরবে ফিরতেই হবে দেশের জন্য, জনগনের জন্য।
ইনশাআল্লাহ।
মোহাম্মদ রওনাফ মুনতাসির নামে একজন লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ মানিনা মানবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এ ব্যাপারে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।