কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা। কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, সেটাই আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরো বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।
আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে ‘যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তার সবকিছুই আদায় করতে চেয়েছে’ বলে ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। এমন তথ্য দিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স।
ফার্স বার্তাসংস্থা আরো বলেছে, কোনো চুক্তিতে পৌঁছানোর পথ নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ পরিবর্তন করে কি না তার ওপর। এছাড়া হরমুজ প্রণালি এখনো অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?