শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নলডাঙ্গার সাবেক সেনা সদস্যের জমি দখলের অভিযোগ

নাটোর প্রতিনিধিঃ সারাজীবন দেশ রক্ষার দায়িত্ব পালন করলেও নিজের জমি রক্ষা করতে পারছে না সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন ফৌজদার। এক সময় যে জমি ফসলে ছিল ভরপুর,সে জমি এখন তৃণভূমিতে পরিনত হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের জয়নাল ফৌজদার চাকরি থেকে অবসর নেওয়ার পর পৈত্রিক কিছু জমি নিয়ে কৃষি কাজ শুরু করেন। ভালোই যাচ্ছিল সময় […]

প্রতিনিধি ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১৪:০৯

নাটোর প্রতিনিধিঃ

সারাজীবন দেশ রক্ষার দায়িত্ব পালন করলেও নিজের জমি রক্ষা করতে পারছে না সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন ফৌজদার। এক সময় যে জমি ফসলে ছিল ভরপুর,সে জমি এখন তৃণভূমিতে পরিনত হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের জয়নাল ফৌজদার চাকরি থেকে অবসর নেওয়ার পর পৈত্রিক কিছু জমি নিয়ে কৃষি কাজ শুরু করেন।

ভালোই যাচ্ছিল সময় কিন্তু হঠাৎ গতবছরের শুরুতে স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা মিঠুসহ তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রসহ জমি দখল করে নিজের জমি বলে দাবি করে এবং সাবেক সেনা সদস্য জয়নাল ফৌজদারসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় আড়াই বিঘা জমির পিঁয়াজ ও ভুট্টা সমূলে বিনষ্ট করে মিঠু বাহিনী। বর্তমানে তার পরিবারের উপর হুমকি ও অবরুদ্ধ করেও রাখা হচ্ছে।

উপায় না পেয়ে ভুক্তভোগী সাবেক সেনার সদস্য আদালতের আশ্রয় নেয়। আদালত অভিযুক্তদের জবাব চায়। আদালত স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন। এতে আলোর মুখ দেখে সাবেক সেনা তো সদস্য জয়নাল আবেদীন ফৌজদার।

আশায় বুক বেঁধে সেই জমিতে আবারও জয়নাল আবেদীন গম বপন করে। কিন্তু অভিযুক্তরা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করার চেষ্টা করে এবং সাবেক সেনা সদস্যকে প্রাননাশের হুমকি দেয় মিঠু বাহিনী। প্রাণের ভয়ে জয়নাল আবেদীন জমিতে যাওয়া বন্ধ করে দেয় সেই গমের জমি আবারও হয়ে উঠে তৃণভূমিতে।

সর্বশেষ মাননীয় আদালত গত পহেলা এপ্রিল উভয় পক্ষকে মামলার রায় প্রকাশের পূর্ব পর্যন্ত অবস্থানে অবস্থান এবং নতুন করে কোন দখল করার চেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

এতেই তেলে বেগুনে জ্বলে উঠে সেই দখলদার মিঠু বাহিনী। তারা আদালতের নির্দেশের পর সেই সাবেক সেনা সদস্যের বাড়িতে আবারও হামলা করার চেষ্টা করে,পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এক সময় যারা দেশ রক্ষায় সৈনিক ছিল আজকে সে নিজের জমিতেই যেতে পারছেনা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও।

চোখে এখন শুধুই অন্ধকার জীবনের শেষ সময় শুধুই হতাশা কেঁদে ফিরে এখন সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন ফৌজদারের জীবন।

মিঠু বাহিনীর বিরুদ্ধে শনিবার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছে,বাঁশিলা গ্রামের নারী-পুরুষরা। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী

বাবলু,জহিরুল,রেহেনা,মালু,জয়নাল আবেদন,সহ অনেকে জানান,এই জমিটি সাবেক সেনা সদস্য বংশপরম্পরায় চাষাবাদ করে আসছে।

কিন্তু কিছু দিন থেকে আমরা দেখছি এই জমিটি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা করছে।

এ বিষয়ে,মাসুদ রানা মিঠুর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও,তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আদালতের নির্দেশে নোটিশ প্রদানকারী নলডাঙ্গা থানার এএসআই সোলায়মান আলী বলেন,বিজ্ঞ আদালতের আদেশ নং ৪৫ আদেশ মূলে বাদীগনের অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্থের তফসিল বর্ণিত সম্পত্তিতে যে যে অংশ ভোগদখলে আছেন সে সেই অংশ ভোগদখলে থাকবে।

নতুন করে কেই কাউকে দখল বা বেদখল করতে পারবে না। বিষয়টি বিবেচনা করে যেহেতু বিরোধীয় সম্পত্তি নিয়ে মামলা চলমান তাই সম্পত্তির মামলা নিষ্পত্তির পূর্ব পর্যন্ত উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করা হইল। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।