তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা শুরুর আগে দু’টি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে কালিবাফ বলেন, উভয় পক্ষের মধ্যে যেসব পদক্ষেপে সম্মতি হয়েছিল, তার মধ্যে দু’টি এখনো বাস্তবায়িত হয়নি; লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনার আগে ইরানের আটক সম্পদ মুক্ত করা।
এই দু’টি বিষয় আলোচনা শুরুর আগেই বাস্তবায়িত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে যখন মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন ইরানের আলোচনাকারী দল আলোচনার আগে শর্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।
এদিকে ইরান-মার্কিন আলোচনার জন্য ইসলামাবাদ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে।
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে প্রস্তুত ইসলামাবাদ, নিরাপত্তা জোরদারইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে প্রস্তুত ইসলামাবাদ, নিরাপত্তা জোরদার
ট্রাম্পের ফোনকলের পর সুর নরম, লেবাননের সঙ্গে আলোচনায় রাজি ইসরাইলট্রাম্পের ফোনকলের পর সুর নরম, লেবাননের সঙ্গে আলোচনায় রাজি ইসরাইল
এখনও ইরানের প্রতিনিধিদলের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন প্রতিনিধিদল এরইমধ্যে আমেরিকা থেকে রওনা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা হবে। ইসরাইলের বোমা হামলা দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে— এমন আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?