যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে।’
লেবাননে নিযুক্ত হতে যাওয়া ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শিবানীর সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
এ সময় লেবাননে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এসব হামলা বন্ধ হওয়া উচিত।’
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, ‘লেবাননকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা এগোনো সম্ভব নয়।’
ইরানি নেতাদের এসব বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান দীর্ঘ ৪০ দিনের ভয়াবহ যুদ্ধের পর শনিবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতারা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?