মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় কোমরে বিদেশি পিস্তল নিয়ে ইয়াবা কিনতে গিয়ে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক যুবকের নাম আবির মাঝি ওরফে মৃদুল (২৩)। তিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ডিএনসি সূত্র জানায়, ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া-ডিঙ্গাভাঙ্গা সড়কে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমরে গোঁজা অবস্থায় ম্যাগাজিনে ভরা দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাঁর প্যান্টের পকেট থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক নেতৃত্ব দেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে