মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মাদক সেবনের দায়ে বকুল হোসেন (৪০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বকুল হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাঁড়াবিল সরদার পাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে।
বুধবার (৮ই এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। কারাদণ্ডপ্রাপ্ত বকুল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের সময় বকুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য মোঃ সাইফুল ইসলাম শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকেই মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। তার এই পদক্ষেপের ফলে মাদকসেবী ও বিক্রেতাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।