নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
পরবর্তীতে, হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতিত মজুত ও বিক্রয়ের দায়ে ২ জন ব্যবসায়ী থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা প্রদান করে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তালেঃ মোঃ আবুল কাশেম জানান,অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।