মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে।
মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয় যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বুধবার ( ৮ এপ্রিল) উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনে চিন্তা ও কাজের বিকাশ ঘটাতে পারবে।
যদি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন ও এ কাজে উৎসাহ দেওয়া যায়। তাহলে তারাই দেশের একদিন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ফলে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে।
দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ছাড়া একটি দেশের সফলতা আসতে পারেনা। যারা সফল হয়েছে তারা বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা থেকেই সফল হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন এর সভাপতিত্বে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ আশিকুর রহমান ( ভূমি), কৃষি অফিসার মোঃ সবুজ আলী, প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ সুমন সরকার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুলসহ প্রমূখ