শাহরিয়ার আহমেদ শাওনঃ
যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নবীগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
আজ সোমবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা গড়ে তোলার দায়ে ১৪ জনকে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখলমুক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
এসময় নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আমহদ চৌধুরী তিনি বলেন নবীগঞ্জ পৌরসভা আমাদের সকলের পৌরসভা ।সবাই মিলে এক সাথে সুন্দর নগর গড়তে সবাইকেই নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে।