মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপের পরিকল্পনা করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে তাস নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিটি দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করতে সব দেশকেই একটি নির্ধারিত ‘নিরাপত্তা টোল’ পরিশোধ করতে হবে। কোনো দেশ যদি নিরাপদে এই জলপথ পার হতে চায়, তাহলে তাকে এই টোল পরিশোধ করতেই হবে। এক্ষেত্রে কোনো দেশই ছাড় পাবে না।
সূত্রের বরাতে আরও বলা হয়েছে, এই নতুন নিয়ম শুধু শত্রু নয়, বরং ‘অ-শত্রু’ বা বন্ধুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও টোল দেয়ার বাধ্যবাধকতা থাকবে।
এই পদক্ষেপকে ইরানের একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষের আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আংশিকভাবে পুষিয়ে নিতে এই ‘টোল’ আদায়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ এপ্রিল) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না করা হলে ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালানো হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?