মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপি শহীদ জিয়ার নীতি থেকে সরে গিয়েছে : শিশির মনির

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, বর্তমানে বিএনপির নেতারা সেই নীতির দিকে আর নজর দিচ্ছেন না। তাদের নেতৃত্বে গণ্ডগোল সৃষ্টি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি : সংকটের পথে দেশ ‘শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র […]

বিএনপি শহীদ জিয়ার নীতি থেকে সরে গিয়েছে : শিশির মনির

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ২২:০১

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, বর্তমানে বিএনপির নেতারা সেই নীতির দিকে আর নজর দিচ্ছেন না। তাদের নেতৃত্বে গণ্ডগোল সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি : সংকটের পথে দেশ ‘শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, ‘গণভোটের ভিত্তিতে পার্লামেন্ট গঠিত হয়েছে। তবে পার্লামেন্ট গঠনের পর যারা সংস্কারের দায়িত্বে ছিলেন, নির্বাচনের পর তারা আমাদের সঙ্গে পল্টি মেরেছেন। নির্বাচনের আগে আমরা সবাই একমত হলাম যে সংবিধানের ভিতর থেকে সমাধান বের করে সংস্কার করতে হবে।

রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেলেন, কিন্তু এখন তারা বলছেন রাষ্ট্রপতি একটি ‘অশ্বডিম্ব’ পেরেছেন। কিন্তু অশ্বডিম্ব এখন গণভোটে রূপান্তরিত হয়েছে। গণভোটে পাঁচ কোটি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা প্রায় সত্তর শতাংশ জনগণের সমর্থন নির্দেশ করে। যারা জনতার সংস্কারকে অস্বীকার করছেন, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছেন।’

সেমিনারে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপিকে উদ্দ্যেশ্য করে বলেন, ‘আগামী দিনে আমরা যে বাংলাদেশকে দেখতে চাই আপনারা সেই বাংলাদেশ গড়তে আসলে কি ভূমিকা রাখছেন।

সেই বাংলাদেশের জন্য লড়াইতে আপনি কোন পক্ষে আছেন, আপনি কি আজাদীর পক্ষে আছেন নাকি গোলামীর পক্ষে আছেন? আপনি কি আপোষ করছেন না রাজপথে বাংলাদেশিদের পক্ষে ধারণের সিদ্ধান্ত নিচ্ছেন।

আপনি কি সংগ্রাম বেছে নিয়েছেন নাকি দাসত্বকে বেছে নিয়েছেন। আপনার এটা জনগণের প্রশ্ন এর উত্তর দিতে হবে। এই উত্তর ছাড়া আমাদের তরুণরা ঘড়ে ফিরে যাবে না। এটা হচ্ছে আজাদীর নতুন স্বাধীনতা পাওয়া এক বাংলাদেশ। আমরা সেই বিএনপিকে খুজে পেতে চাই যে বিএনপি আওয়ামীলীগ হয়ে যাবে না। যে বিএনপি দিল্লির আধিপত্য মেনে নিবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন,রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস সালমান সাব্বির ও সিনেট সদস্য ফাহিম রেজা।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় রাবি শাখা ইসলামি ছাত্র শিবির গণভোটের সংস্কার অধ্যাদেশ সমূহ বাতিল নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল,

প্রচার সম্পাদক মেহেদী সজীব,মহানগরীর জামাতে ইসলামির সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী মহানগরীর শিবির সভাপতি ইমরান নাজির, রাকসুর সাংকৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা,সিনেট সদস্য ফাহিম রেজা,বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী, মঞ্চ ২৪ এর আহব্বায়ক ফাহিম ফারুকী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৬

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯