খুলনা নগরীর সাউথ সেন্টার রোডে শাহী জামে মসজিদ সংলগ্ন করোনেশন স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরের সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, সদর থানা আমির এস এম হাফিজুর রহমান, সহ-সেক্রেটারি ও ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ড আমির মাওলানা সিরাজ বিন ইয়াকুব এবং ২৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ সাব্বির তরফদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী ইউনুছ, মোঃ কামাল, আঃ বাতেন, কাজী শামীম, সালাউদ্দিন, সেলিম, মমতাজ, জিএম মঈনউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং বলেন, এ দুর্যোগে কেউ একা নয়। মানবিক দায়িত্ববোধ থেকেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।