নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন।
২০০৯ এর ৪৩ ধারায় অবৈধ তেল প্রক্রিয়া করণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন,রাজশাহী পুঠিয়া থানার কৃষ্ণবাঠি গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিবুল ইসলাম (৩০)।
বুধবার (০১ এপ্রিল) সকাল ৯টা থেকে স্থানীয় প্রাপন ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে ডিজেল পেট্রোল দেওয়ার কার্যক্রম শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে অসৎ উপায়ে এক ব্যাক্তি পেট্রোল পাম্পের পাশে তেল অবৈধভাবে তেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক হাতে নাতে ৮টি কন্টেনারে বোঝাই তেলসহ আটক করে।
নলডাঙ্গায় ডিজেল প্রেট্রোল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে সাধারণ কৃষকরা ও মোটরসাইকেল চালকরা। এতে নাটোর-নওগাঁ সড়কে ব্যাপক যানযটের সৃষ্ট হয়েছে। ভোর থেকেই প্রপান ফিলিং স্টেশনে ডিজেল প্রেট্রোল নেওয়া জন্য সাধারণ কৃষকেরা তেলের কন্টেইনার নিয়ে ও মোটরসাইকেল চালকরা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সেচ মেশিন ঘাড়ে নিয়ে তেল নিতে দেখা গেছে।
এতো রাস্তায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। প্রশাসন চেষ্টা করছে যেন সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার। এ ছাড়াও নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিনের দোকানেও কন্টেইনার নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে সাধারণ কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)তেল পাম্পে উপস্থিত থেকে তেল সরবরাহ করছেন।
মোঃ সাইদুল ইসলাম নামে এক কীটনাশক কোম্পানি হেকিমের রিপ্রেজেন্টটেটিভ বলেন, সে ভোর থেকে লাইনে দাড়িয়ে রয়েছে কিন্তু এখনও তেল পায়নি। কখন পাবে তারও নিশ্চয়তা নেই। তিনি বলেন,তাদের সারাদিন গাড়ি নিয়ে মাঠে থাকতে হয় যে পরিমান তেল দিচ্ছে ২ দিনই চলছে না।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল এমরান খাঁন নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনে উপস্থিত থেকে বলেন, পর্যাপ্ত তেল রয়েছে। যারা মেশিন নিয়ে আসবে তাদের মেশিন চেক করে তেল দেওয়া হচ্ছে। কোন জারকিনে তেল দেওয়া হবে না। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,গতকাল উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ইউএনও জানান,কৃষকদের জন্য সাড়ে ৮ হাজার লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিন ৪ হাজার লিটার ডিজেল তেল বরাদ্দ পেয়েছে।
এছাড়া নলডাঙ্গা প্রোপান ফিলিং ষ্টেশনে ১ হাজার ৫০০ লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছে। আগামীকাল সকাল ৯ টা হতে প্রশাসনের সহযোগিতায় তেল বিতরন শুরু হবে। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন বলেন,সকাল থেকে নিয়মতান্ত্রিক ভাবে প্রাপন ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছিল। অবৈধভাবে এক ব্যক্তির তেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে পেট্রোল পাম্পের পাশ থেকে এক ব্যাক্তিকে তেলসহ আটক করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় সাকিবুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ২০০৯ এর ৪৩ ধারা অবৈধ তেল প্রক্রিয়া করনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়,পরে অভিযুক্তকে তেলসহ নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।