কাঁচিকাটা–নওপাড়া–চরআত্রা অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইনসাফ তরুণ কাফেলা-এর ২০২৬–২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আব্দুর রহমান এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মারুফ হাসান মাঝি। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শামীম আহমাদ খানকে এবং যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা তাজুল ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সাংগঠনিক সম্পাদক মুফতি সা’দ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান (শাহ-আলম), শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি কবির আহমাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি আব্দুস সালাম।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নজরুল ইসলাম খলিফা এবং প্রচার ও যোগাযোগ সম্পাদক (প্রধান) হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ তারিক মাহমুদ।
এছাড়া জোনভিত্তিক দায়িত্বও বণ্টন করা হয়েছে—
কৃষ্ণপুর জোন — মুফতি নজরুল ইসলাম মাঝি
কাঁচিকাটা জোন — মুফতি ইসমাইল হুসাইন
বোরকাটি জোন — মুফতি আরিফুল ইসলাম
চরআত্রা খাসবাজার জোন — মাওলানা মুসা আল-কারীম
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি এলাকার সামাজিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং তরুণদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।